সিলেটে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

সিলেটে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নিহত ১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিমানবন্দর সড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এয়াপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

জানা গেছে- দুর্ঘটনায় গুরতর আহত প্রাইভেটকারের যাত্রী মাহফুজ মিয়াকে (২২) স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর থানার চেচিশেউড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

 

এ ঘটনায় আহত হয়েছেন ৮ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

 

এযারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাইভেটকারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে একজ নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code