সিলেটে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

সিলেটে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি :
সিলেটের দক্ষিণ সুরমায় বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার লালাবাজার পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস, সিলেট থেকে ছেড়ে আসা এলপিজি সিলিন্ডারবোঝাই ট্রাক ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমেই আহতদের নিরাপদে উদ্ধার ও চিকিৎসার জন্য স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে তিনটি যানবাহনের সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Manual5 Ad Code

 

তিনি বলেন, প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর সড়ক পুরোপুরি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এসএম)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code