সিলেটে হারানো ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

সিলেটে হারানো ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হারিয়ে যাওয়া ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি মালিকদের কাছে হস্তান্তরও করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

 

তিনি জানান, বিভিন্ন সময়ে সিলেট জেলার ১১ টি থানার বাসিন্দাদের নিবন্ধিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করা হয়। সিলেট জেলা পুলিশ সুপারের দিক-নিদের্শনায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

তিনি বলেন, উদ্ধারকৃত ৬৭টি মোবাইল মঙ্গলবার প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রফিকুল ইসলাম।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code