হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

Manual6 Ad Code

মেইল ডেস্ক :
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual5 Ad Code

 

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত ও বানচাল করার উদ্দেশ্যেই এ ধরনের হামলার ঘটনা ঘটানো হয়েছে।

Manual4 Ad Code

হাদি ও হামলাকরী।


এরআগে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

 

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান পরিচালনা করছে পুলিশ।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

 

Manual2 Ad Code

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে বা তার সন্ধান মিললে ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code