হাদির হামলাকারীদের দেশত্যাগ ঠেকাতে সিলেটে সীমান্তে নজরদারি বৃদ্ধি

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

হাদির হামলাকারীদের দেশত্যাগ ঠেকাতে সিলেটে সীমান্তে নজরদারি বৃদ্ধি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় জড়িতরা যাতে গোপনে দেশত্যাগ করতে না পারে, সে জন্য সিলেট বিভাগের চার জেলার সকল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর দুইটার পরপরই রাজধানীর বিজয়নগরের দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরে থাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। এখন তিনি এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।



এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে রাত থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

Manual5 Ad Code

 

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার খবর পাওয়া যায়নি।

 

বিজিবি জানায়, অবৈধ পারাপার রোধে শুক্রবার রাত থেকেই সীমান্তে টহল জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেট বিভাগের সব সীমান্ত এলাকায় এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

 

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনার পর থেকে ৫৫ বিজিবির অধীনস্থ ১৬টি বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

Manual4 Ad Code

 

তিনি বলেন, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশের দেশে পলায়ন এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

 

বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পলায়ন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

 

সিলেট ও সুনামগঞ্জ জেলার অধিকাংশ সীমান্ত এলাকার দায়িত্বে থাকা সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, শনিবার দুপুর থেকে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চার থেকে পাঁচটি মোবাইল চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, এ বিশেষ তৎপরতা কতদিন চলবে, তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হাদির হামলাকারীদের দেশত্যাগ ঠেকাতে সিলেটে সীমান্তে নজরদারি বৃদ্ধি

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code