রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

Manual1 Ad Code

খেলা ডেস্ক:
মুস্তাফিজুর রহমানের জন্য আইপিএল নিলামে দলগুলোর কাড়াকাড়ি হবে এটা অনুমেয়ই ছিল। তবে বার যেন হয়ে উঠলেন আইপিএলের দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু। টাইগার এই পেসারকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের লড়াইয়ে জয় হয়েছে শেষমেষ কলকাতারই! ২ কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে শাহরুখ খানের দল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

Manual7 Ad Code

 

আইপিএল নিলামে এর আগে এত দাম ওঠেনি বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা। বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি। এর আগে মুস্তাফিজ সর্বোচ্চ মূল্য পেয়েছিলেন ২০১৮ সালের নিলামে। ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছিল কাটার মাস্টারকে।

 

আইপিএলে মুস্তাফিজের যাত্রা শুরু হয় ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। সেই মৌসুমে ১৬ ম্যাচ খেলে তিনি শিকার করেন ১৭টি উইকেট, যা এখনো তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে সফল মৌসুম। হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারও।

 

এরপর থেকে বিভিন্ন দলের হয়ে আইপিএল মাতিয়েছেন টাইগার এই পেসার।

 

এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আইপিএলের সর্বশেষ মৌসুমে দিল্লি ক্যাপিটালস-এর জার্সিতে তিন ম্যাচে চারটি উইকেট নেন ফিজ।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

এখন মুস্তাফিজ ব্যস্ত আইএল টি-টোয়েন্টি নিয়ে। প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের এই লিগে খেলছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে ৪ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট।

 

(সুরমামেইল/এএইচএম)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code