শহিদ ওয়াসিম ব্রিগেডের বিশ্বনাথ উপজেলা কমিটি অনুমোদন

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

শহিদ ওয়াসিম ব্রিগেডের বিশ্বনাথ উপজেলা কমিটি অনুমোদন

Manual2 Ad Code

সিলেট:
জেলার বিশ্বনাথ উপজেলায় ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’-এর ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলার পক্ষ থেকে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।

Manual1 Ad Code

 

শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের জেলা শাখার সভাপতি আবু ইয়ামিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জ্বল আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন।

 

নবগঠিত কমিটিতে মো. রুজেল মিয়া চৌধুরীকে সভাপতি, ইজাজ উদ্দিন আহমেদ ওলিকে সাধারণ সম্পাদক এবং আবু সাঈদ শুভনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি বাবুল মিয়া ও মো. ফারুক আলী; সহ-সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ ও রায়হান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ ও তারেক হোসেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে সিরাতুল আম্বিয়া রাহী এবং প্রচার সম্পাদক হিসেবে মো. রাজিক মিয়াকে মনোনীত করা হয়েছে।

 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন- নুর আলী, নুবেল মিয়া, জয়নুল ইসলাম, মতিনুল ইসলাম হোসেন, লিটন মিয়া, কাউছার আলী, রেজাউল ইসলাম, মখলিছ আলী, মিজান আলী এবং সুজন আলী।

Manual4 Ad Code

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শহিদ ওয়াসিম ব্রিগেডের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এনইউটি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code