সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরানের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরানের মনোনয়নপত্র সংগ্রহ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বিয়ানীবাজার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

এ সময় জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

মনোনয়নপত্র সংগ্রহকালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে- ইনশা আল্লাহ।

 

তিনি বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারগিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code