সিলেট ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
মেইল ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪৯৯ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে সিসিক।
তবে প্রকল্পের আওতায় নগরীর ৪২টি ওয়ার্ডের সব বাসিন্দাকে বিশুদ্ধ পানির আওতায় আনা যাবে না বলে জানিয়েছেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর।
সিসিক সূত্র জানায়, ৪৯৯ কোটি টাকা ব্যয়ে নগরীর জলাবদ্ধতা নিরসনে নদী, খাল ও ড্রেন খননের কাজ করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে যেসব ওয়ার্ডে পানির লাইন নষ্ট বা সংস্কারের প্রয়োজন রয়েছে, সেখানেই অর্থ ব্যয় করা হবে। তবে নতুন করে কোনো ওয়ার্ডে পানির সংযোগ দেওয়া হবে না। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ড্রেন ও কালভার্ট নির্মাণে প্রাধান্য দেওয়া হবে। নগরবাসীকে পুরোপুরি স্বস্তি দেওয়া সম্ভব না হলেও সাময়িক স্বস্তির লক্ষ্যেই এ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ‘এই প্রকল্পটি আমরা অনেক আগেই মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আজকে অনুমোদন পেল। এর মাধ্যমে সব ওয়ার্ডে বিশুদ্ধ পানি দেওয়া সম্ভব হবে না। তবে যেখানে ত্রুটি রয়েছে, সেগুলো সংস্কার করা হবে।’
তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের জন্য যেসব কাজ পরিকল্পনায় আছে, সেগুলো বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ড্রেন ও কালভার্ট নির্মাণ করা হবে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘একনেকে সিটির একটি বড় প্রকল্প অনুমোদন পেয়েছে এটা জেনেছি। তবে বিস্তারিত এখনো হাতে পাইনি। আশা করছি, এ প্রকল্প নগরবাসীর উপকারেই আসবে।’
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি