সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে পাথর বোঝাই ৬টি ইঞ্জিন চালিত বারকি নৌকা গুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় লোভাছড়া কোয়ারীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশ অংশগ্রহণ করে।
অভিযানকালে কোয়ারী এলাকার চিন্তার বাজার নামক স্থানে ৬টি পাথর বোঝাই বারকি নৌকা গুড়িয়ে দেয়া হয়। অভিযানের টের পেয়ে কোয়ারীতে কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত শ্রমিকরা তাদের নৌকা নিয়ে ছিটকে পড়েন।
উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) তাপস চক্রবর্তী তুষার জানান, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোয়ারীতে নিয়মিত অভিযান পরিচালনাকালে পাথর পরিবহণ, মজুদ ও ক্রাশার মেশিন বন্ধে প্রশাসন কঠোর হস্তে তা দমনের চেষ্টা করে যাচ্ছে।
প্রসঙ্গত, বন্ধ থাকা লোভাছড়া কোয়ারী থেকে একটি অসাধু চক্র শতাধিক ইঞ্জিন চালিত বারকি নৌকা দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সেলো মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করে আসছে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি