সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও বিস্ফোরক সিলেটের কোম্পানীগঞ্জ থানার বুড়িডহর এলাকার পিয়াইন সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসীরা নাশকতার কাজে ব্যবহারের জন্য এনেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
র্যাব জানায়- উদ্ধারকৃত রিভলবারটি জাপানের তৈরি। এছাড়া উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ ও ১টি ‘নিওজেল এমালসন এক্সপ্লোসিভ।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আজ (বুধবার) পর্যন্ত র্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেণেড ও বিপুল পরিমাণ গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি