জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় জামাল আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় মহাসড়কের চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত জামাল আহমদ (৩৫) জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জামাল আহমদ বাড়ি থেকে কাজে যোগ দিতে বের হন। পথে চাঙ্গীল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশের ঝোপে পড়ে যান।

 

Manual1 Ad Code

সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

 

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code