কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্য’সহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্য’সহ গ্রেপ্তার ৪

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরা, চা-পাতা ও কমলাসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২টি সিএনজিচালিত অটোরিকশা গাড়ি তল্লাশী চালিয়ে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ৩২০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত ফাহাদ হোসেন পাভেল ও মামুন আহমদ নামের দুজনকে গ্রেফতার করা হয়।

 

Manual3 Ad Code

এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও একজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

 

অপরদিকে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের খাসরমাটি এলাকায় টহল পুলিশ একটি পিকআপ গাড়িসহ ভারতীয় ৯০ ক্যারেট কমলাসহ চোরাকারবারী মুহিন আহমদ (২৫) ও জামাল উদ্দিনকে (৫০) গ্রেফতার করা হয়।

 

তবে অভিযানকালে তাদের সহযোগী সুহেল আহমদ ও সয়ফুল ইসলাম পালিয়ে গেলেও এ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

জানা গেছে- কানাইঘাটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় নানা ধরণের পণ্যসামগ্রী নিয়ে আসে চোরাকারবারীরা।

Manual3 Ad Code

 

সম্প্রতি সময়ে প্রচুর পরিমাণ ভারতীয় জিরা, চা-পাতা, কমলা, মাল্টা, আপেল ও পিয়াজসহ অন্যান্য পণ্যসামগ্রী চোরাই পথে আসছে বলে জানা গেছে।

 

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, চোরাচালনা বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code