সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ (রোববার) দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

 

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত মাঝরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে।’

 

Manual6 Ad Code

রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না। রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২ টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।’

Manual2 Ad Code

 

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকেও একই কর্মসূচি ঘোষণা দেন।

 

তার আগে, রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে আসেন। সেখানে আন্দোলনরত জনতার উদ্দেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন উপদেষ্টা। ৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার কথাও অঙ্গীকার করেন।

 

বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি ওসমান হাদির একজন গুণগ্রাহী। তিনি হাদিকে নিজের ভাই মনে করেন। দেশের জন্য তাঁকে আরও বেশি দিন প্রয়োজন ছিল। যেই মানুষের মৃত্যুতে ১২ লাখ থেকে ১৫ লাখ মানুষ জানাজা পড়ে, সেই মানুষের হত্যার বিচার আসলে একটি জাতীয় কর্তব্য।

 

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এর পেছনে যারা কাজ করেছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মনে রাখতে হবে, একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করতে হচ্ছে। যে তথ্যটা বলা হবে, সেটি যেন শত্রুকে কোনোভাবে সাহায্য না করে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code