সিলেটে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

সিলেটে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

 

Manual8 Ad Code

গত কয়েক দিন ধরেই সিলেটে শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবা সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ, ফলে দৃশ্যমানতা কমে যায়। এর আগের দিন বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

 

শীতের প্রভাবে আজ সকালে নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল তুলনামূলকভাবে কম ছিল। সাধারণ মানুষের চলাচলও সীমিত দেখা গেছে। অনেক দোকানপাট খোলা হয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে।

 

এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। নগরীর বিভিন্ন বিপণিবিতানে শীতের পোশাকের বিক্রি আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

Manual6 Ad Code

 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বর্তমানে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।

Manual7 Ad Code

 

তিনি বলেন, জানুয়ারি মাস সাধারণত শীতের জন্য পরিচিত হলেও সাম্প্রতিক কয়েক মৌসুমে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল।

 

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code