ভেনেজুয়েলায় মার্কিন ‘আগ্রাসনের’ প্রতিবাদে শাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন ‘আগ্রাসনের’ প্রতিবাদে শাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

Manual8 Ad Code

শাবি প্রতিনিধি:
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনের’ প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

 

Manual2 Ad Code

প্রান্তিক ভৌমিকের সঞ্চানায় সংগঠক নাজনীন লিজা বলেন, “ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন শুধু সামরিক হস্তক্ষেপ নয়, এটি একটি বৈশ্বিক প্যাটার্ন। সাম্রাজ্যবাদীরা একদিকে হার্ডলাইন হিসেবে মিলিটারি ইন্টারভেনশন ব্যবহার করে, অন্যদিকে সফট লাইনে ধর্মীয় জাতিগত বিভাজন, সহিংসতা ও উসকানির মাধ্যমে জনগণকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করায়। ভেনেজুয়েলার মত প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশগুলোই এই আগ্রাসনের মূল লক্ষ্য, আর বাংলাদেশও তার বাইরে নয়। এখানে সাম্রাজ্যবাদ চলছে সফট লাইনে। ভেনেজুয়েলার ক্ষেত্রে শুধু তেলের কথা বলা হলেও আসলে স্বর্ণ ও খনিজ সম্পদের বিশাল রিজার্ভই সাম্রাজ্যবাদের প্রধান আকর্ষণ। আজ ভেনেজুয়েলায় যা হচ্ছে, কাল আরও দুর্বল দেশগুলোতেও তাই হবে। এটা না বুঝলে প্রতিরোধ সম্ভব নয়।”

 

Manual6 Ad Code

সংগঠক মোহাম্মদ জুবায়ের আহমেদ জুয়েল বলেন, “মানব সভ্যতার সভ্য সমাজে একটা অসভ্য কাজ আমরা গত দুইদিন আগে দেখলাম। ভোরের আলোর ফোটার আগেই একটি স্বাধীন দেশ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে সস্ত্রীক অপহরণ করা হয়েছে। এ অপহরণ করা হয়েছে মার্কিন আগ্রাসন-সাম্রাজ্যবাদের পূণঃপ্রতিষ্ঠা করা হল ভেনেজুয়েলার উপরে। সাম্রাজ্যবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্কিন সাম্রাজ্যবাদ যখনি একটু দুর্বল হয়ে যায়, তখনি আগ্রাসনের দিকে আগায়। আমরা সেটা বলিভিয়া, চিলিতে দেখলাম। সর্বশেষ সংস্করণ দেখলাম ভেনেজুয়েলায়।”

 

Manual5 Ad Code

জুয়েল বলেন, “বাংলাদেশে সাম্রাজ্যবাদের শকুনের নজর অনেক পুরাতন। আমরা সেটা ভারতীয় সম্প্রসারণবাদ গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় দেখেছি। ভেনেজুয়েলা মানুষের প্রতি আহ্বান আপনারা সংগ্রাম চালিয়ে যান। কিন্তু আপনাদের সংগ্রামের প্রতি আমার পূর্ণ সংহতি আছে।”

 

সমাবেশ চলাকালে ‘ভেনিজুয়েলায় হামলা, রুখে দাঁড়াও বাংলা’, ‘সাম্রাজ্যবাদী দালালেরা, হুঁশিয়ার-সাবধান’, ‘মা-মাটি-মোহনা, বিদেশিদের দেব না’- ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান নেতাকর্মীরা।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code