শাকসু ভোট বন্ধ করা ঠিক হবে না: সিইসিকে ডাকসু নেতারা

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

শাকসু ভোট বন্ধ করা ঠিক হবে না: সিইসিকে ডাকসু নেতারা

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে কথা বলেছেন ডাকসু নেতারা।

 

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সিইসির সঙ্গে দেখা করে ডাকসু প্রতিনিধি দল।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সেখান থেকে বেরিয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্রসংসদ নির্বাচন হয়ে যাওয়া। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দেবে। ইতোমধ্যে ডাকসু, চাকসু, রাকসু, জকসু- সব নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। আমরা এ নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশে বার্তা দিতে পেরেছি একটা গণতান্ত্রিক যাত্রা কেমন হওয়া উচিত।’

 

শাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা গতকালকে দেখতে পেয়েছি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলেছি, তারপর নির্বাচন কমিশনে এসেছি। তাদের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

 

আমরা বলেছি, জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। এ (শাকসু) নির্বাচন ২০ জানুয়ারি। এতদিন আগে নিরাপত্তার দোহাই দিয়ে (নির্বাচন) বন্ধ করা ঠিক হবে না।

Manual4 Ad Code

 

সাদিক কায়েম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে, উপাচার্য ও প্রার্থীরা আবেদন করলে যথা সময়ে নির্বাচন হবে। এ বিষয়ে তারা সহায়তা করবেন।’

Manual6 Ad Code

 

সিইসির সঙ্গে সাক্ষাতে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ও কার্যনির্বাহী সদস্য মিফতাহুল মারুফ উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code