হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

Manual6 Ad Code

 

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ১৯ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। এর আগে রাত ৮টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।



বিএনপি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

Manual5 Ad Code

 

দলীয় সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে তিনি সিলেটে অবস্থান করবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code