বটেশ্বরে ভারতীয় পণ্যের চালানসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

বটেশ্বরে ভারতীয় পণ্যের চালানসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলী থেকে ভারতীয় অবৈধপণ্যের চালানসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শাহপরান (রহ.) থানাধীন বটেশ্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের অবৈধপণ্যসহ গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মো. আফুর উদ্দিনের ছেলে মো. আনিছ মিয়া (৩৯), একই এলাকার মো. আফুর উদ্দিনের ছেলে মো. আলমগীর মিয়া (৩৫) ও মো. হামিদুল্লাহর ছেলে আইনুল হক (৩১) এবং একই জেলার সোনারগাঁও থানার মো. শাহজাহানের ছেলে মো. মিজানুর রহমান (২৯)।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

পুলিশ জানায়- শনিবার দুপুর আড়াইটার দিকে শাহপরান (রহ.) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের বিপরীতে আব্দুল হান্নান টাওয়ারের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি টয়োটা প্রিমিও মডেলের প্রাইভেটকার আটক করা হয়। পরে তল্লাশিকালে প্রাইভেটকারটি থেকে ১ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ৮৫০ পিস সাফারি চকলেট ও ২৪০ পিস ওরিও বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় অবৈধ পণ্যের আনুমানিক মোট মূল্য ৮৫ হাজার ৩০০ টাকা।

 

রোববার (১ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্টোপলিট্রন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

 

তিনি জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে- (মামলা নম্বর ২২, তারিখ ৩১/০১/২০২৬)। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code