স্কুলে ঈদের ছুটি ৮ মার্চ থেকেই

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

স্কুলে ঈদের ছুটি ৮ মার্চ থেকেই

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৮ মার্চ থেকেই ঈদুর ফিতরের ছুটি শুরু হচ্ছে।

 

পুরো রোজায় বন্ধ রাখার যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, তা স্থগিত হয়ে যাওয়ায় ছুটির পূর্ব নির্ধারিত দিনক্ষণই বহাল থাকল।

 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধ রাখার আদেশ আপিল বিভাগ স্থগিত ঘোষণা করেছেন।

 

রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাই কোর্ট।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।

 

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।

 

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

 

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটির শুরু হবে ৮ মার্চ; ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code