সিলেটে প্রবাসী শফি হত্যা: প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

সিলেটে প্রবাসী শফি হত্যা: প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি হত্যার ঘটনায় প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন (ক্রাইম অ্যান্ড অপস) স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এরআগে শুক্রবার ও শনিবার পৃথকস্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে সাব্বির আহমদ (২১), নারায়নগঞ্জের পূর্বাচল এলাকার সৈয়দ মুহিবুর সামাদ শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ শোভনকে (২০) ও জকিগঞ্জের ঘেচুয়া গ্রামের আবদুল হকের ছেলে তাহিরুল হক (২০)।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে (২১ ফেব্রুয়ারি) পৃথক অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ জকিগঞ্জ থেকে প্রবাসী শফিকে হত্যার দায়ে সাব্বির আহমকে প্রথমে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ একই থানাধীন সুলতানপুর এলাকা থেকে অপর আসামী তাহিরুল হককে গ্রেফতার করা হয়৷

 

Manual7 Ad Code

পরে তারা দুজনই আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় বলে জানিয়েছে পুলিশ।

 

এরপর পুলিশ নিহত শফিকের ব্যবহৃত মোটরসাইকেলসহ অপর আসামী সাব্বির আহমদকে শনিবার (২১ ফেব্রুয়ারি) তার শ্বশুর বাড়ি জকিগঞ্জের লালাগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় এলাকা থেকে বোরহান উদ্দিন শফির (৫৯) আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দুই দিন পর জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় এবং ১৮ ফেব্রুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। মামলার অন্যান্য আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্টদের আটকে অভিযানে তৎপরতা অব্যাহত রয়েছে।

 

নিহত বোরহান উদ্দিন শফি জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও তিনি সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় বসবাস করতেন।

 

Manual2 Ad Code

পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাসজীবন কাটিয়েছেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধারের পর বিষয়টি হত্যা মামলায় রূপ নেয়।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code