সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালালা ডাল কাটার জন্য আগামীকাল (শনিবার) নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরতলীর লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল, কাকুয়ারপাড়, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার এলাকা, ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চাওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি