সিলেটে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাই চক্রের সদস্য সাদ্দাম গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

সিলেটে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাই চক্রের সদস্য সাদ্দাম গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা করেছে শাহপরান (রহঃ) থানা পুলিশ।

 

রোববার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এরআগে শনিবার বিকেলে শাহপরান (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের অভিযানে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা থেকে সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি শাহপরাণ (রহ:) থানার একটি মামলার আসামি।

 

Manual7 Ad Code

এসময় ছিনতাই কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাদ্দাম মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code