সিলেট নগরী থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬

সিলেট নগরী থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর ছড়ারপাড় ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

 

Manual3 Ad Code

শনিবার (৭ মার্চ) রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। রোববার (৮ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

রোববার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ছড়ারপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহেদ (৪০), এছাড়া সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দৌলতপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩২) ও একই জেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জালালা আহমদ (৩৩)।

 

Manual5 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছড়ারপাড়ের শাহেদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনে ৫টি মামলা রয়েছে। আর সুনামগঞ্জের শরিফ আহমদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে। শরীফ দিরাই থানার ২টি মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া সুনামগঞ্জ জেলার জামাল আহমদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। জামাল জালালাবাদ থানার ১টি জিআর মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code