সিলেটে পাম্পকর্মীকে ছুরিকাঘাত: তিন আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সিলেটে পাম্পকর্মীকে ছুরিকাঘাত: তিন আসামি গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

সোমবার (৯ মার্চ) রাত নয়টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), একই এলাকার ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) ও মৃত আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।



পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন তরুণ উত্তরা পেট্রোল পাম্পে এসে সিরিয়াল ভেঙে জ্বালানি নেওয়ার চেষ্টা করেন। পাম্পকর্মীরা এতে বাধা দিলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা পাম্পকর্মী জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায় এবং মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে আহত করে।

 

এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

 

Manual4 Ad Code

মামলার তদন্তের অংশ হিসেবে রাতেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code