বেপরোয়া পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা, চালক আটক

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

বেপরোয়া পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা, চালক আটক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বেপরোয়া গতির একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় চালক জুয়েল আহমেদকে (৩৫) আটক করেছে পুলিশ।

 

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে নগরীর বাবনা পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহসাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Manual1 Ad Code

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা নগরের আম্বরখানা-তেমুখী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মদিনা মার্কেট এলাকা থেকে সুবিদবাজারের দিকে দ্রুতগতিতে একটি পিকআপ আসতে দেখে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সত্যজিৎ দাস সেটি থামানোর সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে গালিগালাজ করতে করতে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।

Manual3 Ad Code

 

পরে সার্জেন্ট সত্যজিৎ দাস একটি সিএনজি অটোরিকশায় করে পিকআপটির পিছু নেন এবং একাধিকবার থামার নির্দেশ দেন। তবু চালক গাড়ির গতি না কমিয়ে লামাবাজার, জিতু মিয়ার পয়েন্ট ও কাজীরবাজার সেতু অতিক্রম করে বাবনা পয়েন্টের দিকে চলে যান।

 

পরে বাবনা পয়েন্ট এলাকায় যানজটের কারণে স্থানীয় সিএনজি চালক ও লোকজনের সহায়তায় পিকআপটি থামানো সম্ভব হয়। এ সময় উত্তেজিত জনতা চালককে মারধর শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করে।

 

পুলিশ জানায়, রাত দুইটার দিকে লাউয়াই পুলিশ বক্সের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে চালক জুয়েল আহমেদ এএসআই অরুন চন্দ্র কৈরীর মুখে ঘুষি মেরে আহত করেন। এ সময় চালকের পক্ষ নিয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে কর্তব্যকাজে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পুলিশ।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

পরে আহত চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্য সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন।

 

মোহসাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। চিকিৎসা শেষে গ্রেপ্তার চালককে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code