বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে জেলে যাওয়া সিলেটের সেই চা শ্রমিকের জামিন

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে জেলে যাওয়া সিলেটের সেই চা শ্রমিকের জামিন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মাত্র ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারার মামলায় কারাগারে যাওয়া এক চা শ্রমিকে জামিন দিয়েছে সিলেটের একটি আদালত।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান বলে জানান সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. আহিন শাকিল ভূঞা জানান।

 

Manual7 Ad Code

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগে তার জামিনের ব্যবস্থা করা হয় বলে জেলা প্রশাসন থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়।

 

জামিন পাওয়া মঙ্গল দাস সিলেটের এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা-বাগানের শ্রমিক।

 

জেলা প্রশাসন জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৪০ ধারায় মঙ্গল দাসকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট সিলেট কারাগার পরিদর্শনে গেলে মঙ্গল দাসের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

 

এ সময় মঙ্গল দাস জানান, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তিনি কারাগারে আটক রয়েছেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট তাকে জামিন পাওয়ার বিষয়ে আশ্বস্ত এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেন।

 

বৃহস্পতিবার আদালতে তোলা হলে মঙ্গল দাস জামিনে মুক্তি পান বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহিন শাকিল।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code