বাংলাদেশের বড় হার, সিরিজে ফিরল পাকিস্তান

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

বাংলাদেশের বড় হার, সিরিজে ফিরল পাকিস্তান

Manual6 Ad Code

খেলাধুলা ডেস্ক:
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এই জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ অলআউট ১১৪ রানে।

Manual6 Ad Code

 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩২ ওভারে ২৪৩ রান করতে হতো বাংলাদেশকে।

 

Manual2 Ad Code

সাদাকাত-হ্যারিস রউফের বোলিং তোপে বাংলাদেশ হেরেছে ১২৮ রানে। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানও ১১৪ রানে অলআউট হয়েছিল।

 

Manual8 Ad Code

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়িয়েছেন সাদাকাত। মাত্র ৪৬ বলে ৭৫ রান করার পর ৩ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা পারফর্মার। আবরারের জায়গায় সুযোগ পাওয়া পেসার হারিস রউফও নেন ৩ উইকেট।

Manual8 Ad Code

 

রান তাড়ায় লিটন ও হৃদয় কিছু দারুণ শট খেললেও লিটন ৪১ রান করে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৪১ রানে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code