সিলেটে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

সিলেটে বজ্রপাতে জেলের মৃত্যু

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার ধলাই নদের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রাম রতন সুনামগঞ্জের ধর্মপাশার তেলিগাঁও গ্রামের মহানন্দ তালুকদারের ছেলে।

Manual4 Ad Code

 

পুলিশ জানায়, রাম রতন একজন জেলে। রোববার রাতে তিনি ধলাই নদে মাছ ধরতে যান। রাত ৮টার দিকে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হক মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এসএম)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code