সিলেটে বিপুল পরিমাণ অবৈধ পাথর উদ্ধার, ৩৯ ট্রাক্টরসহ আটক ৫

প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ পাথর উদ্ধার, ৩৯ ট্রাক্টরসহ আটক ৫

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবির এক বিশাল যৌথ অভিযানে ৭ হাজার ঘনফুট অবৈধ পাথরসহ ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে আসামিদের হামলায় এক এসআই আহত হয়েছেন।

 

শুক্রবার (২০ মার্চ) সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

এরআগে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

Manual7 Ad Code

আটককৃতরা হলেন- জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) ও রুপজান (৬৫)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন এবং ৪৮-বিজিবির সমন্বয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়।

 

অভিযান চলাকালে ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর উদ্ধার করা হয়, যেগুলোতে প্রায় ৭ হাজার ঘনফুট অবৈধ পাথর এবং ২৩০ ঘনফুট বালু বোঝাই ছিল। অবৈধভাবে সম্পদ লুটপাটে বাধা দিলে আসামিদের হামলায় এসআই রায়হান উদ্দিন নোমান আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এমকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code