ঈদের ছুটিতে দেশে সড়ক-রেল দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জনের

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

ঈদের ছুটিতে দেশে সড়ক-রেল দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জনের

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
ঈদের ছুটির এই সময়ে সারা দেশে সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রোববার (২২ মার্চ) ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায়, যেখানে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন প্রাণ হারিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি বাস রেললাইনে উঠে পড়লে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন সেটিকে ধাক্কা দেয়।

 

এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও দুই শিশুসহ যশোর ও চাঁদপুরের বাসিন্দা রয়েছেন।

Manual6 Ad Code



এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

 

পুলিশ জানায়, সংঘর্ষের পর পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।

 

Manual7 Ad Code

সুনামগঞ্জের শাস্তিগঞ্জে ঈদের ছুটিতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু।

 

নাটোর ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে নয়ন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন এবং বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকা পিষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছেন।

 

Manual4 Ad Code

ঈদের এই সময়ে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি, চালকদের অসতর্কতা এবং রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

 

এসব মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code