কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে কার্যক্রম শুরু করা হয়েছে।

 

Manual3 Ad Code

এ বিষয়ে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যেগে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে ট্যাব প্রদান এবং কার্যক্রম সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানীর সঞ্চালনায় মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের সঠিক তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক আহমদ, যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বার, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী।

 

Manual6 Ad Code

এছাড়াও মাঠ পর্যায়ের কয়েকজন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী বক্তব্য রাখেন। অবহিতকরণ সভায় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে ফ্যামেলী কার্ড। কানাইঘাট উপজেলায় সোমবার থেকে তথ্য সংগ্রহের আনুষ্টানিক কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করতে তিনি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীকে নিষ্টার সাথে কাজ করার আহবান জানান। কেউ কাজে অবহেলা বা গাফলতি করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুশিয়ারীও দেন তিনি। মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের কার্যক্রম বাস্তবায়নে তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকসহ সবাইকে সহযোগীতা করার জন্য আহবান জানান।

 

Manual1 Ad Code

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ৩টি ইউনিয়নে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে, শীঘ্রই উপজেলা প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তথ্য সংগ্রহের পূর্বে প্রত্যেক এলাকার জনগণ যাতে জানতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন।

 

সভায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহকারীদের সহযোগীতার আশ্বাস প্রদান করে বলেন, এটি বিএনপির নির্বাচনী ইশতিহারের প্রধান প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন করা মানবিক প্রধানমন্ত্রীর একটি বড় চ্যালেঞ্জ। সেজন্য তথ্য সংগ্রহকারীদের সহযোগীতা করার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি তারা আহবান জানান। অবহিতকরণ সভা শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব সহ প্রয়েজনী জিনিসপত্র তুলে দেওয়া হয়।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code