দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
আরব আমিরাতের (দুবাই) ডিউটি ফ্রি লটারির ড্রতে ১ মিলিয়ন ডলার (১২ কোটি ২৫ লাখ টাকা) জিতেছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশ দূতাবাসের এক কর্মচারী।

Manual8 Ad Code

 

বুধবার অনুষ্ঠিত দুবাইয়ের সর্বশেষ ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রতে তিনি এ পুরস্কার জিতেন।

 

বিজয়ী এ কে মনিরুল ইসলাম (৫২) একজন বাংলাদেশি নাগরিক। তিনি ১০ বছর ধরে বাহরাইনের মানামায় বসবাস করছেন এবং তিন বছর ধরে দুবাই ডিউটি ফ্রি প্রোমোশনে অংশ নিয়ে আসছেন।

 

গত ১৮ মার্চ অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯-এ তিনি ১ মিলিয়ন ডলার জেতেন।

Manual3 Ad Code

 

অনলাইনের মাধ্যমে বসে থেকেও এই লটারিতে অংশ নেয়া যায়। ভ্রমণকারীরা বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন। টিকিট কেনার পর একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি হয়ে গেলে ডিউটি ফ্রির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code