গোয়াইনঘাটে যুবক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

গোয়াইনঘাটে যুবক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে একটি হত্যা মামলার পলাতক আসামি মো. জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

শনিবার (২৮ মার্চ) ভোররাতে উপজেলার জাফলং মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

Manual8 Ad Code

গ্রেপ্তার মো. জালাল উদ্দিন (৫৪) গোয়াইনঘাট উপজেলার লামা সাতাইন গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা কে, এম, শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

র‍্যাব জানায়, গত ৫ মার্চ রাতে ইয়াহিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হন। পরদিন তাকে নদীর পাশ থেকে অর্ধ-ডুবন্ত অবস্থায় পেয়ে পরিবারকে জানান দুইজন ব্যক্তি। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

Manual5 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code