কানাইঘাটে অতিরিক্ত দামে জ্বলানী তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

কানাইঘাটে অতিরিক্ত দামে জ্বলানী তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং কার্যক্রমে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

 

Manual6 Ad Code

সরকারী নির্ধারিত দামের বেশী কেউ জ্বালানী তেল বিক্রি করলে অথবা মজুদ করে রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট তাপস চক্রবর্তী তুষার।

 

জ্বালানি তেলের বাজার মনিটরিং করতে শনিবার (২৮ মার্চ) দুপুরে থানা পুলিশকে সাথে নিয়ে সীমান্তবর্তী সুরইঘাট বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার।

 

এ সময় তিনি একটি জ্বালানী তেলের দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান এবং বিশেষ করে লাইসেন্সদারী জ্বালানী তেলের ডিলার ও খুচরা বিক্রেতাদের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

 

জ্বালানী তেলের সরবরাহ কানাইঘাটে স্বাভাবিক রয়েছে কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরী করে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রি করলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য বলা হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code