বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জরুরী সংস্কার ও মেরামত এবং সঞ্চলন লাইন উন্নয়ন কাজের জন্য নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল (বুধাবর) ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

 

Manual6 Ad Code

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual5 Ad Code

 

সাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক সরবরাহ শুরুর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Manual3 Ad Code

 

সাময়িক এ অসুবিধার জন্য তিনি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগীতা চেয়েছেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code