শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইলো ঢাকা

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইলো ঢাকা

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ।

Manual6 Ad Code

 

দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান।

Manual1 Ad Code

 

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।


।আরও পড়ুন

Manual4 Ad Code


এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন তিনি।

 

বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। বাংলাদেশ পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

Manual3 Ad Code

 

আলোচনায় শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। উভয়পক্ষ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রেফতার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয়।

 

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আলোকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—আরও সহজ করা হবে।

 

এছাড়া ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ জানালে ভারতীয় পক্ষ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয়।

 

তিন দিনের সফর শেষে আগামী ৯ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code