সিলেটের ঐতিহ্য নিয়ে ‘ছিলটি লোক উৎসব’ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

সিলেটের ঐতিহ্য নিয়ে ‘ছিলটি লোক উৎসব’ অনুষ্ঠিত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ঐতিহ্য নিয়ে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল সকাল ১০টায় নগরীর আলী আমজাদের ঘড়ি ও ক্বিন ব্রিজ এলাকায় হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে উৎসবটি হয়।

Manual8 Ad Code

 

সংগঠনের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু।

 

আয়োজকরা বলেন, সিলেটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ‘ছিলটি নাগরী ভাষায়’ সাহিত্য-সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐহিত্য। এ অঞ্চল নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। মরমি সাধক হাছনরাজা, শাহ আব্দুল করিম, রাধারমণসহ অসংখ্য সাধক সিলেটের লোক ঐহিত্য ও সংস্কৃতিকে গৌরবোজ্জ্বল করেছেন।

 

তারা বলেন, বর্তমানে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা মানবিক, ধর্মপরায়ণ ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। এ থেকে উত্তরণের জন্য সিলেটের আবহমানকালের মরমি সুফিবাদী দর্শন দিয়ে লালিত ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে এবং তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে।

Manual1 Ad Code

 

অতিথিদের মধ্যে আরও ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, সাংবাদিক ও কলামনিস্ট আফতাব চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, প্রবাসী শিল্পী শাহ আলম।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code