সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন।

Manual6 Ad Code

 

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

 

Manual3 Ad Code

শফিক আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী জানান, শনিবার দুপুরে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্টেসহ দুই দফা জানাজা শেষে আগামীকাল সোমবার ব্যারিস্টার শফিক আহমেদকে দাফন করা হবে।

 

Manual4 Ad Code

উল্লেখ্য, ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code