দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

সোমবার (১৩ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি একটি স্বনির্ভর ও সমৃদ্ধ সিলেটসহ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, “ঐতিহ্য এবং নান্দনিকতায় সমৃদ্ধ প্রত্যাশার স্বনির্ভর সিলেট গড়ার দৃপ্ত প্রত্যয়ে হোক বাংলা নববর্ষ বরণ।”

 

দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩।” একই সঙ্গে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন বছর বাংলাদেশের অর্থনীতি ও শিল্প খাতে নতুন গতির সঞ্চার করবে।

Manual6 Ad Code

 

আগামীকাল মঙ্গলবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। সিলেটজুড়েও প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code