সিলেটে ভুয়া ‘এ ডি সি’কে ধরল পুলিশ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

সিলেটে ভুয়া ‘এ ডি সি’কে ধরল পুলিশ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে ভূয়া পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত পৌণে ১০টার দিকে নগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন দুধওয়ালা কিচেন রেস্টুরেন্ট তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতের নাম: আশরাফুল আম্বিয়া উরফে জায়ান আহমেদ (৩০)। গোলাপগঞ্জ থানাধীন রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে। সে বর্তমানে বিশ্বনাথ থানা এলাকার ইসলামপুর (তাতিকোনা) ও সিলেট নগরীর রায়নগর দর্জিবন্দস্থ ১১০ নং বাসায় অস্থায়ীভাবে বসবাস করছিলো।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 

পুলিশ জানায়- প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- ডিবি এর এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছিলেন। ঘটনার দিন তিনি একইভাবে ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্টে উপস্থিত হয়ে চা পান করেন এবং উপস্থিত ব্যক্তিদের নিকট এসএমপি’র ডিসি (ডিবি)-এর মোবাইল নম্বর জানতে চান। এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে গেলে তিনি নিজেকে এডিসি (ডিবি), ডিএমপি হিসেবে পরিচয় দেন।

 

পরে তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

 

Manual8 Ad Code

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ভুয়া পরিচয়ে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানাতে হস্তান্তর করা হয়।

 

এ ঘটনায় ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১২, তারিখ-১৪/০৪/২০২৬ খ্রি., ধারা-১৭০ পেনাল কোড রুজু হয়।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code