সিলেটে মিষ্টির দোকান ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

সিলেটে মিষ্টির দোকান ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সীদ্ধান্ত থেকে সরে এসেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

 

Manual7 Ad Code

বুধবার (১৫ এপ্রিল) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান/দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বাতিল করা হলো।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পূর্বের ন্যায় সকল মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

তবে হোটেল/রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানায় পুলিশ।

Manual5 Ad Code

 

এরআগে গত ১২ এপ্রিল সিলেটের দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code