সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

Manual6 Ad Code

 

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

Manual4 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual4 Ad Code

 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

বুধবার রাতে জারি করা একই প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Manual5 Ad Code

 

আলাদা প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code