গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কমিটি ঘোষণা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কমিটি ঘোষণা

Manual5 Ad Code

সভাপতি আব্দুল আহাদ, সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান।


সিলেট:
গোয়াইনঘাটের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ-এর যুক্তরাজ্য (ইউকে) শাখার ৮৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লন্ডনের একটি হলরুমে আয়োজিত সাধারণ সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সাবেক সহ-সভাপতি ইকবাল আহমদের সঞ্চালনায় কার্যক্রম শুরু হয় এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান।

Manual3 Ad Code

 

নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সোহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন: সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমদ; সহ-সভাপতি হিসেবে রুমন হোসেন, বদরুল আমিন, সুহেব আহমেদ, আলিম উদ্দিন, ফখরুল ইসলাম, নাহিদ হাসান, কবির আহমেদ, গোলাম কিবরিয়া, ফয়েজ আহমদ, আশরাফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সুলতান আহমদ।

 

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আক্তার সৌরভ, বোরহান উদ্দিন, রাকিব আলী, সোলেইমান ইউসুফ রাহী, রুবেল আহমদ, দুলাল আহমদ, আব্দুল আজিজ, সাহাদাত হোসেন ছোটন, রাকিবুল ইসলাম সুমন ও ইকবাল হোসেন।

Manual3 Ad Code

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শাকের আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফাহাদ আহমদ, তাসলিম আহমদ হাসান, খাইরুল আমিন, জুনেদ আহমদ, আল আমিন আহমদ ও হাসান আহমদ।

 

Manual4 Ad Code

এছাড়া অর্থ সম্পাদক মাহফুজুর রহমান শাকিল, প্রচার সম্পাদক আবুল হোসেন রনি, দপ্তর সম্পাদক ময়নুল ইসলাম, শিক্ষা সম্পাদক সাফওয়ান রশিদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক, সমাজসেবা সম্পাদক সুমন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রিপন আহমদ রাহাত, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল মুত্তালিব রনি, তথ্য ও যোগাযোগ সম্পাদক তাহমিদুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনসুর আহমদ, পাঠাগার সম্পাদক সুয়েব হাসান, আন্তর্জাতিক সম্পাদক রায়হান আহমদ এবং আপ্যায়ন সম্পাদক জুবের আহমদ দায়িত্ব পেয়েছেন।

Manual7 Ad Code

 

কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোহাম্মদ আলী সুমন, আক্তার হোসাইন, ইকবাল আহমদ, আব্দুল হামিদ রিফাত, সাজ্জাদুর রহমান সাগর, আরাফাত রহমান অনিক, হাসান আহমদ, ইকবাল হোসেন সুমন, মোহাম্মদ তারেক আহমেদ, আলী আহমেদ তালহা, মোহাম্মদ তারেক রহমান, সাফায়াত জামিল তারেক, নবদ্বীপ দাস, মারুফ আহমেদ, আমিরুল ইসলাম, তানবির আহমেদ, নুরুজ্জামান ইমন, মোজাক্কির আহমেদ, আতহার সাবাব, জিল্লুর রহমান, মনজুর আহমদ রাহি, সাজু দে, মোহাম্মদ তাওহীদ, আরিয়ান আহমদ, আল আমিন, মাহমুদ হাসান সাকিব, শাহরিয়ার আহমেদ সোহাগ, রায়হান চৌধুরী, তাহমিন আহমদ, এবাদুর রহমান, শফিউল আজম, সুলতান আহমেদ, ইমতিয়াজ আহমদ, সালমান মারওয়ান, নুরুল আমিন, আরিফ উদ্দিন ও জাবের আহমদ।

 

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রবাসী কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

(সুরমামেইল/এমইউএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code