সিলেটে ১৬ দিনে ছিনতাইকারীসহ আটক ৮৩৮

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

সিলেটে ১৬ দিনে ছিনতাইকারীসহ আটক ৮৩৮

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানে ১৬ দিনে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীসহ মোট ৮৩৮ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 

এসএমপি জানায়, চলতি বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে (১ থেকে ১৬ এপ্রিল) পরিচালিত অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী, চোর, ডাকাত ও চোরাচালানকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৩৮ জনকে আটক করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়েছে, যা ছিনতাই দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Manual7 Ad Code

এছাড়া মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual4 Ad Code

একই সময়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর ও ডাকাতকেও আটক করা হয়েছে।

 

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৫০ কেজি জিরা, ২ হাজার ৪৮০ কেজি ফুসকা, ২ হাজার ৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০ হাজার ৪৪০ পিস চশমা, ২ লাখ ১৪ হাজার ৫০ টাকার কসমেটিক্স, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা।

Manual7 Ad Code

 

এদিকে ট্রাফিক বিভাগ ১ হাজার ৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা করা হয়েছে এবং ১ হাজার ১১টি যানবাহন আটক করা হয়েছে।

Manual7 Ad Code

 

এসএমপির ওই মিডিয়া কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code