‘হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে’

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

‘হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে’

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক উদ্যোগ, যা শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে।

 

সোমবার (২০ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতা এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

Manual6 Ad Code

শ্রমমন্ত্রী জানান, জৈন্তাপুর উপজেলায় প্রায় ২৭ হাজারের বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

সব জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের নিজ নিজ এলাকায় গিয়ে অভিভাবকদের সচেতন করার আহ্বান জানান মন্ত্রী, যাতে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশুই টিকাদানের বাইরে না থাকে।

 

Manual4 Ad Code

তিনি বলেন, টিকা দিলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত হয়। টিকা গ্রহণের পর সামান্য জ্বর হওয়া স্বাভাবিক- এ বিষয়ে কোনো ধরনের কুসংস্কার বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, এই কর্মসূচি সফল করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় তিনি প্রতিটি ইউনিয়নে টিকাদানের অগ্রগতি নিয়মিতভাবে তদারকি করার জন্য সরকারি কর্মকর্তার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

Manual7 Ad Code

 

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এন ইসলাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো.নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া বিশেষ অতিথির বক্তৃতা করেন।

 

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code