সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হামের উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।

 

Manual4 Ad Code

দুই বছর বয়সি শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে মারা যায়।

Manual2 Ad Code

 

মৃত শিশুটির নাম সাজু, সে সুনামগঞ্জের বাসিন্দা।


।আরও পড়ুন


হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ‘শিশুটির হাম, ডায়রিয়া, নিউমোনিয়া এবং হৃদযন্ত্রেও সমস্যা ছিল। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যান্ত্রিক ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ (সোমবার) সকালে তার মৃত্যু হয়েছে।’

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code