সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।

 

বুধবার (২২ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া সিলেটসহ দেশের তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

এরআগে গত রোববার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

Manual5 Ad Code

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে এ আদেশ কার্যকর হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code