সিলেটে হাম উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

সিলেটে হাম উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

Manual1 Ad Code

ফাইল ছবি

Manual3 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
হাম উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে একজন এবং রাতে ৮টার দিকে আরও দুইজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

Manual8 Ad Code

মৃত শিশুরা হলো- আরিফ (১০ মাস), তৌফিক (৫ মাস) এবং হুমায়রা (৯ মাস)।

 

Manual7 Ad Code

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, রাতে মারা যাওয়া শিশুটির মধ্যে তৌফিক সুনামগঞ্জের বাসিন্দা। সে হাম, ব্রঙ্কোনিউমোনিয়া ও হার্ট ফেইলিউর নিয়ে ভর্তি হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

 

Manual6 Ad Code

একইদিন রাতে ৯ মাস বয়সি হুমায়রা মারা যায় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান।

 

এদিন সকাল ১০টার দিকে দশ মাস বয়সি আরও এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আরিফ নামের শিশুটি হাম ও ব্রঙ্কোনিউমোনিয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিল।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code