সিলেটে এনসিপিতে ৭০ জনেরও বেশি নেতাকর্মীর যোগদান

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

সিলেটে এনসিপিতে ৭০ জনেরও বেশি নেতাকর্মীর যোগদান

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটে বিশ্বনাথে এনসিপিতে একযোগে ৭০ জনেরও বেশি নেতাকর্মীর যোগদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিশ্বনাথ বাজার সংলগ্ন একটি অভিজাত হলে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

 

জানা যায়, বিশ্বনাথ উপজেলায় এনসিপির উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠন থেকে আগত অন্তত ৭০ জন নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। স্থানীয় পর্যায়ে সংগঠন সম্প্রসারণের ক্ষেত্রে এই অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন আয়োজকরা।

 

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।

 

তিনি বলেন, “এনসিপি একটি গণমানুষের সংগঠন হিসেবে স্থানীয় পর্যায়ে শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে কাজ করছে। একসঙ্গে ৭০ জনের যোগদান আমাদের প্রতি মানুষের আস্থা ও আগ্রহেরই প্রতিফলন। আমরা চাই বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকায় একটি সুশৃঙ্খল, সক্রিয় ও জনসম্পৃক্ত কমিটি গঠন করা হোক।”

 

তিনি আরও জানান, আগামী দিনে তৃণমূল পর্যায়ে আরও বেশি মানুষকে সংগঠনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং যোগ্য ও নিবেদিত কর্মীদের নেতৃত্বে আনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

সভায় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ। তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। আজকের এই যোগদান এনসিপির সাংগঠনিক বিস্তারে নতুন গতি যোগ করবে। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে কমিটি গঠন করা হোক।”

 

তিনি আরও জানান, খুব শিগগিরই বিশ্বনাথ উপজেলা ও পৌর কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে, যেখানে নতুন নেতৃত্বের সমন্বয় থাকবে।

Manual1 Ad Code

 

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম আকবর, যুগ্ম আহ্বায়ক সুলেমান খান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য জামাল খান।

Manual7 Ad Code

 

অনুষ্ঠান শেষে নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code